পাংশায় জমি-জমা নিয়ে বিরোধে মারপিট, আহত ৫
- আপডেট সময় : ০৯:১৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১৩০ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে মারেপিটের ঘটনা ঘটেয়েছে। গত ৫ অক্টোবর (রোববার) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।
আহরা হলেন,মাছপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের মৃত সামছুদ্দিন শিকদারের স্ত্রী মোছা: সোনাবানু (১০৩), ছেলে হাবিব শিকদার (৭০),হাবিব শিকদারের স্ত্রী রোকেয়া বেগম(৬৫) ও ছেলে মোক্তার শিকদার (৩৯)। এছাড়াও একই গ্রামের মৃত কাশেম শিকদারের ছেলে হানিফ শিকদার (৪৫) আহত হয়েছে বলে জানা গেছে।
আহতদের মধ্যে মোছা: সোনাবানু, রোকেয়া বেগম(৬৫) ও হানিফ শিকদার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীণ রয়েছে।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আহত মোছা: সোনাবানু ও রোকেয়া বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী হানিফ, আলাল ও আফজাল ঘটনার দিন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ করে তাদের উপর হামলা করে হয়। এ হামলায় তারা গুরুত্বর আহত হয়। আহতদের মধ্যে মোক্তার শিকদার ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধিণ রয়েছে।
অভিযুক্ত হানিফ শিকদার বলেন, অনেক আগে থেকেই তাদের সাথে আমাদের জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। আমরা কাউকে মারপিট করি নাই। তারাই আমাকে মেরেছে এবং তারা নিজেরাই নিজেদেরকে মেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।
জানা গেছে এ ঘটনায় আহত সোনাবানু নাতি সাগর শিকদার বাদি হয়ে হানিফ,আলাল ও আফজালসহ ৪-৫জনকে অজ্ঞাত আসামী করে পাংশায় মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সালাউদ্দিন বলেন,আমরা ইতি মধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।




















