পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ মূল্য ছাড় দিয়েছে পাংশার তালহা সুইট্স
- আপডেট সময় : ০৯:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ২২৯ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় পবিত্র মাহে রমজান উপলক্ষে তালহা সুইট্স এ বিশেষ মূল্য ছাড় দিয়েছে। প্রতিষ্ঠানটি পাংশা শহরের প্রাণ কেন্দ্র কালিবাড়ি মোড়ে অনুপ দত্ত মার্কেটে অবস্থিত।
পবিত্র মাহে রমজান উপলক্ষে পতিষ্ঠানের দুই পাশে বড় আকারে ব্যানার লাগিয়েছে। মালিক পক্ষ। ব্যানারে লেখা রয়েছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ মূল্য ছাড়।
বুধবার (২৯মার্চ) প্রতিষ্ঠানের মো. হয়রত আলীর সাথে কথা হলে তিনি জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানের সকল পণ্যে বিশেষ ছাড় দিয়েছে
পলিক পক্ষ।
এ সময় প্রতিষ্ঠানের কোন পণ্যে কত টাকা মূল্য ছাড় দেওয়া হয়েছে জানতে চাইলে কয়েকটি উল্লেখযোগ্য পণের দাম পূর্বের ও বর্তমানের নির্ধারিত দাম জানান তিনি। তিনি জানান, পূর্বে রাজভোগে দাম ছিলো ৩৩০ টাকা কেজি। বর্তমানে সেটি করা হয়েছে ২২০ টাকা। পূর্বে রস গোল্লার দাম ছিলো ২২০ টাকা কেজি। বর্তমানে সেটি করা হয়েছে ১৮০ টাকা।
পূর্বে মাঠার দাম ছিলো ১৪০ টাকা কেজি। বর্তমানে সেটি করা হয়েছে ১০০ টাকা। পূর্বে টক দইয়ের দাম ছিলো ১২০ টাকা কেজি। বর্তমানে সেটি করা হয়েছে ৯০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের প্রতিটি পণ্যে বিশেষ মূল্য ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি। রমজান মাসে প্রতিষ্টানের এমন উদ্যোগকে স্বধুবাদ জানিয়েছেন বাজারের
অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতারা।




















