সংবাদ শিরোনাম ::
পদ্মা নদী থেকে বাঁশের বেড়া অপসারণ
সিরাজুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৫:০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ১৩৯ বার পঠিত
রাজবাড়ীর সদর উপজেলার মিজান পুর ইউনিয়নের পদ্মা নদীতে অবৈধ বাঁশের বাঁধ ও জাল অপসারণসহ নিষিদ্ধ চায়না দোয়ারী উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর থেকে থেকে বিকাল পর্যন্ত দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির এর নেতৃত্বে একটি বাঁশের বেউত যার দুইশো পঞ্চাশটি বাঁশ কেটে ধ্বংস করা হয়। এসময় অভিযানে আরও ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর জাহান আক্তার সাথী, উপজেলা মৎস্য কর্মকর্তা সদর মোস্তফা রাজিব সহ নৌপুলিশের একটি দল।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক জে এম সিরাজুল কবির অভিযান প্রসঙ্গে জানান, চলতি শুস্ক মৌসুমে পদ্মার বিভিন্ন স্থানে বাঁশ ও জাল দিয়ে আড়া-আড়িভাবি বাঁধ দিয়ে ও চায়না দোয়ারীতে মাছ নিধনের সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ছিলিম পুর সংলগ্ন ১ নং মিজান পুর এলাকার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি বাঁধ অপসারণসহ বাশের বেউতের ২৫০টি বাশ কেটে ধ্বংস করা হয় । মাছের বংশ বিস্তার ও জলজ প্রাণী রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
























