ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

পঞ্চগড়ে সাংবাদিক দেখে ডেঙ্গু রোগীদের আলমারি থেকে মশারি দিলেন নার্সরা

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৯:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৮৬ বার পঠিত

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীদের মশারি দেওয়ার কথা থাকলেও তা আলমারিতে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে নার্সদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিক ওয়ার্ডে প্রবেশ করার পর আলমারি থেকে মশারি বের করে রোগীদের বিছানায় টানানোর চেষ্টা করেন নার্সরা।
আজ সোমবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি দেখতে গিয়ে এই চিত্র দেখা যায়।
সাংবাদিক ডেঙ্গু ওয়ার্ডে প্রবেশ করলে সেখানে গিয়ে দেখা যায়, ডেঙ্গু ওয়ার্ডে পাঁচজন রোগী ভর্তি রয়েছেন। তবে কোনো রোগীর বিছানাতেই মশারি ছিল না। এর মধ্যে দুজন রোগীকে কোনো মশারিই দেওয়া হয়নি বলে জানান রোগী ও স্বজনরা। এর কিছুক্ষণ পরই নার্সরা আলমারি থেকে মশারি বের করে রোগীদের বিছানায় টানানোর চেষ্টা করেন।
হাসপাতালে ভর্তি রোগীদের একজন সদর উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা জুবায়ের হাসান। তিনি রোববার বিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার প্রায় ২১ ঘণ্টা পার হলেও তাকে মশারি দেওয়া হয়নি বলে জানান তিনি।
এ বিষয়ে কর্তব্যরত নার্সদের কাছে জানতে চাওয়া হলেও তারা কোনো বক্তব্য দেননি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নাসিং সুপারভাইজার রিনা বেগম বলেন, মশারি পর্যাপ্ত পরিমাণে মশারি দেওয়া আছে ডেঙ্গু ওয়ার্ডে। আমি ফোন করে জানতে চেয়েছি কেনো দেয়নি, তিনি উওর দিয়েছেন “ভুল হয়েছে আর হবে না”। আমি এবিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে বিষয়টি জানাবো।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আফরোজা বেগম রিনা বলেন, ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ মশারি দেওয়া আছে। রোগীদের কেন মশারি দেওয়া হয়নি, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

ট্যাগস :

পঞ্চগড়ে সাংবাদিক দেখে ডেঙ্গু রোগীদের আলমারি থেকে মশারি দিলেন নার্সরা

আপডেট সময় : ০৯:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬