ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পঞ্চগড়ে বিএনপির ৬ মাসের উন্নয়ন প্রচারের আহ্বান, ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’: আজাদ

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় :
  • আপডেট সময় : ০৮:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৭৩ বার পঠিত

দলের প্রত্যেক নেতাকর্মীকে দলের মিডিয়া সেল হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের ৬ মাসের উন্নয়ন তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সাথে পাড়া মহল্লা থেকে শুরু করে ঘরে ঘরে সরকারের উন্নয়নমূলক কার্যকান্ড তুলে ধরার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি সরকার কখনো ব্যর্থ হয় না। বিএনপি সরকার যতবারই গঠন হয়েছে, কখনোই ব্যর্থ হয় নাই। জিয়াউর রহমানের সময়ে সফল হয়েছে, খালেদা জিয়ার সময়ে সফল হয়েছে। তারেক রহমান যেভাবে নতুন উদ্যমে ও ডাইনামিক লিডারশিপ দিয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। ইনশাআল্লাহ আগামী সাড়ে চার বছর পর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবে।
তিনি আরো বলেন, ওই গুপ্ত বাহিনী, যারা আমাদেরকে মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা আমাদের হাদিসের কথা বলে, জান্নাতের কথা বলেছেন, তারা আজকে ফ্যাসিবাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান। আমাদের তারেক রহমান সরকারকে আজকে অস্থিতিশীলতায় ফেলতে চান, তারেক রহমানের ৬ বছরের অর্জনকে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মব সৃষ্টি করে, বিভিন্নরকম অপসংস্কৃতির মাধ্যমে অপপ্রচার করে আমাদের ইমেজকে ধ্বংস করতে চান। তারেক রহমানের অর্জনকে ধ্বংস করতে চান। আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এইগুলো প্রচার করে বাংলাদেশের মানুষকে অন্তত একটি মেসেজ দিতে চাই যে, বিএনপি সরকার যতবারই সরকার গঠন হয়েছে, কখনোই বিএনপি ব্যর্থ সরকার হয় নাই।
জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জেলা যুগ্ম বিএনপির আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সূফী সহ বিএনপির উপজেলা নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদলের নেতারা বক্তব্য রাখেন।
এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, জেলার ৫ উপজেলার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের-ই-বাংলা পার্কে গিয়ে শেষ হয়।

ট্যাগস :

পঞ্চগড়ে বিএনপির ৬ মাসের উন্নয়ন প্রচারের আহ্বান, ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’: আজাদ

আপডেট সময় : ০৮:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬