ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পঞ্চগড়ে দুটি ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় :
  • আপডেট সময় : ০৯:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৩৯ বার পঠিত

পঞ্চগড়ের দুটি উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি অবৈধ ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শনিবাার (১৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদার রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আফিস আলী এর নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় এর কর্মকর্তা ইউসুফ আলীর যৌথ উদ্যোগে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

ইট ভাটাগুলো হলো— বোদা উপজেলার সদর ইউনিয়নের মন্নাপাড়া এলাকার বিবি ব্রিকস এবং দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকার জেএবি ব্রিকস। এ সময় তৈরীকৃত কাটা ইট বিনষ্ট, ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

এসময় কর্মকর্তারা জানান, এসব ইটভাটা জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বিহীন পরিচালিত হচ্ছিল এছাড়াও পরিবেশের জন্য ক্ষতিকর। আজ দুইটি ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

পঞ্চগড়ে দুটি ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

আপডেট সময় : ০৯:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫