ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড়:
  • আপডেট সময় : ১০:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৪৩ বার পঠিত

পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ছয়টার দিকে পঞ্চগড় পৌরসভার আহমদ নগড় এলাকায় মিলগেট বাজার-ফুলতলা সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য বলেও জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বুধবার বিকেল ছয়টার দিকে পঞ্চগড় থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আইনজীবী সোলায়মান হক।

পথিমধ্যে পঞ্চগড় পৌরসভার আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকা তাঁর মাথাকে সড়কের সাথে পিষ্ট করে দেয়।
এতে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন তিনি। ঘটনার পরপরই স্থানীয় ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এদিকে,ঘটনার পরপরই ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন,মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটিকে জব্দ করা সহ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু

আপডেট সময় : ১০:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬