ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ মাহমুদুল হাসান বাবু,(পঞ্চগড়):
  • আপডেট সময় : ১১:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৬৯ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় পঞ্চগড়-ধামোর সড়কের পাশে জেলা পরিষদের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম।
উদ্বোধনকালে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শাকিল আর রউফ, উপ-সহকারী প্রকৌশলী বিকাশ রায়সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

ট্যাগস :

পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ১১:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬