ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পঞ্চগড়ের বোদায় বোরো মৌসুমের ধান-গম ও চাল সংগ্রহ শুরু

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় :
  • আপডেট সময় : ১২:৪৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৭৪ বার পঠিত

পঞ্চগড়ের বোদায় অভ্যন্তরীণ ২০২৬ বোরো মৌসুমের ধান-গম ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে|
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বোদা এলএসসি গোডাউনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান,গম চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম|
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আহমেদ রাশেদ উন নবী, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির (লায়ন), সাধারণ সম্পাদক রায়হানুল আলম প্রধান (রিয়েল), বোদা এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম সিদ্দিকী প্রমুখ|
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদা পারভীন জানান, চলতি বোরো মৌসুমে বোদা উপজেলায় ধান ১২৫৫ মে.টন গম ২৩৫ মে.টন ও সিদ্ধ চাল ১২১৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি ধান ও গম ৩৬ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে| এই সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশব্যাপী একযোগে চলবে এছাড়াও চলতি মৌসুমে বোদা উপজেলার ৫৮টি চুক্তিবদ্ধ মিল থেকে সিদ্ধ চাল সংগ্রহ করা হবে|

ট্যাগস :

পঞ্চগড়ের বোদায় বোরো মৌসুমের ধান-গম ও চাল সংগ্রহ শুরু

আপডেট সময় : ১২:৪৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬