ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নিখোঁজ যুবকের লাশ মিলল নদীতে

রুবেল হোসাইন (সংগ্রাম),রংপুর :
  • আপডেট সময় : ১০:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ২০১ বার পঠিত

রংপুরের পীরগাছায় নিখোঁজের দুই দিন পর আলাইকুমারী নদী থেকে সাকিব হোসেন (১৯) নামে এক অটোচালকের বিভৎস লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফকিরটারী গ্রামের আলাইকুমারী নদী থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সাকিব হোসেন মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটের ইদুলপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আলাইকুমারী নদীতে কাঠের ব্রিজে আটকে থাকা অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। বৃষ্টির পানির স্রোত উজান থেকে ভেসে এসেছিল লাশটি। লাশের শরীর ফোলা ও মুখ মন্ডল পানির নিচে ডুবন্ত অবস্থায় দেখা যায়। তার পরনে কালো প্যান্ট ও সাদা গেঞ্জি ছিল। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করলে স্বজনরা তাকে সনাক্ত করেন। গত বুধবার বিকেল থেকে সাকিব নিখোঁজ ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার (ওসি) মাসুমুর রহমান বলেন, আলাইকুমারী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড। অপরাধীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ট্যাগস :

নিখোঁজ যুবকের লাশ মিলল নদীতে

আপডেট সময় : ১০:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩