ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নারীর ক্ষমতায়ন ও পরিবার উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রনজু,কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০১:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৬৯ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছওয়াব ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে নারীর ক্ষমতায়ন এবং পরিবার উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ে শাখা ব্যবস্থাপক মোঃ সাব্বির হোসেনের পরিচালনায় সদস্যদের নিয়ে নারীর ক্ষমতায়ন এবং পরিবার উন্নয়ন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার জেনারেল ম্যানেজার আবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী শাখার ম্যানেজার মোঃ মাহফুজার রহমান। কর্মশালায় বক্তারা বলেন- আমাদের সমাজে নারীরা আজ বঞ্চিত,লাঞ্ছিত, অবহেলীত। পরিবার থেকে নারীদেরকে অবমূল্যায়ন করা হয়। তার মতামত এবং পরামর্শ নেয়া হয় না। তার সম্পদ দেয়া হয় না। তাকে ছোট করে দেখা হয়। বিভিন্নভাবে তাকে বঞ্চিত করা হয়।

নারীদেরকে ক্ষমতায়ন করতে হলে তাদেরকে শিক্ষিত হতে হবে। শিক্ষা নারীকে স্বাবলম্বী করে গড়ে তোলে। শিক্ষার মাধ্যমে নারীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর কর্মসংস্থানের মাধ্যমে নারী ক্ষমতাবান হতে পারে। সেই কারণে আমাদের কন্যা সন্তানদেরকে স্কুলে পাঠাতে হবে। শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ইসলাম ও নারীদেরকে সম্মানিত করেছেন, মর্যাদার আসনে বসিয়েছেন। ইসলামে নারীরা চাকুরী, ব্যবসা সবই করতে পারবে। অতএব আমাদের নারীদেরকে ইসলামের বিধান মেনে চলতে হবে। তাহলে নারী সম্মানিত হবে।

কর্মশালায় পরিবার গঠনেও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সন্তান লালন-পালন, শিক্ষা, স্বাস্থ্য বাল্যবিবাহ, যৌতুকের কুফল বিষয়েও সচেতনতামূলক আলোচনা করা হয়। উল্লেখ্য, এই কর্মশালায় চন্ডিপুর এলাকার প্রায় ৭০ জন নারী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নারীর ক্ষমতায়ন ও পরিবার উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫