ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মেজর জেনারেল (অবঃ) আনোয়ারুল মোমেন

মোঃ মোখলেছুর রহমান, নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০২:১৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১১৯ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৩-ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন (এসবিপি, ওএসপি,আরসিডিএস, পিএসসি) নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৯ অক্টোবর বেলা ১১টার দিকে নান্দাইল সদর প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকরাম হোসেন।এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক নোমানী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু তাহের সিদ্দিক, সাবেক মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম,এবং মোঃ রানা প্রমুখ।
মতবিনিময় সভায় মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন তাঁর সম্ভাব্য নির্বাচনী ইশতেহারে তিনটি মূল বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন— শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি।তিনি বলেন, “একটি দেশকে সমৃদ্ধশালী করতে হলে দেশের তরুণ যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদকাসক্তি ও অনৈতিক কর্মকাণ্ডের মতো সর্বনাশা পথ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা উদ্ভাবনি ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
তিনি বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রমকে সমাজে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, “যুব সমাজকে সৃজনশীল বিনোদনের সুযোগ দিতে হবে, যাতে তারা ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকে।”
সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতির বৃহত্তর অংশ কৃষিনির্ভর, তাই কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করব। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।এ সময় তিনি নান্দাইলের স্বাস্থ্যখাতের উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণে অগ্রাধিকার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও বলেন, “আগামীর নান্দাইল হবে মাদকমুক্ত, জুয়ামুক্ত ও শিক্ষাবান্ধব। এই লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিক সমাজের সহযোগিতা অপরিহার্য।”মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন সাংবাদিকদের উদ্দেশে বলেন,আমাকে ‘স্যার’ নয়, আপনাদের বন্ধু বা ভাই ভাবতে পারেন। স্যার বলে আমাকে দূরে ঠেলে দেবেন না।”তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে যদি আমি মনোনয়ন পাই, তবে নান্দাইলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নান্দাইল বাসীর ভাগ্যোন্নয়নে কাজ করব। উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নান্দাইল গড়াই আমার অঙ্গীকার।”
মতবিনিময় সভায় নান্দাইল সদর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক ভূঁইয়া,সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম,দপ্তর সম্পাদক মোঃ আশিকুর রহমান প্রচার সম্পাদক মোঃ রাসেদ হাসান,পাঠাগার সম্পাদক মোঃ মোস্তফা আল মাহদী, সদস্য প্রভাষক এটিএম হুমায়ূন কাদির কামাল, প্রভাষক এনায়েত করিম ভূঁইয়া, মোঃ সায়েদুর রহমান সহ অতিথিবৃন্দ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মেজর জেনারেল (অবঃ) আনোয়ারুল মোমেন

আপডেট সময় : ০২:১৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫