নান্দাইল সদর প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্মাননা স্মারক প্রদান
- আপডেট সময় : ০৭:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৬৫ বার পঠিত

নান্দাইল সদর প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে
মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার , সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল পিকুল নান্দাইল সদর প্রেসক্লাবের রেলি উদ্বোধন করেন।
রেলিতে বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, অতিথি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার ,বিশেষ অতিথি নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল,নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ , উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ফকির লন্ডন প্রবাসী সমাজসেবক ব্যারিস্টার অপু , বাংলাদেশ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক বাবুল, কালের কন্ঠের জেলা প্রতিনিধি আলম ফরাজী প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রমেশ কুমার পার্থ প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নান্দাইল সদর প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রেখে আসছে। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাই তাদের দায়িত্বশীলতা, সততা ও বস্তনিষ্টতা,তথ্যনির্ভর পেশাদারিত্ব দেশের অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখবে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিশেষ সম্মাননা স্মারকপ্রাপ্তরা হলেন:
১। সারমিনা সাত্তার, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট – মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য।
২। এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, সাবেক পৌর মেয়র – জনসেবায় বিশেষ অবদানের জন্য।
৩/শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সমুর্ত জাহান মহিলা কলেজের প্রতিষ্ঠতা মরহুম আব্দুল হাকিম ভুঁইয়াকে মরণোত্তর বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়।
৪/খন্দকার জালাল উদ্দিন মাহমুদ, অফিসার্স ইনচার্জ, নান্দাইল মডেল থানা – আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য।
৫। মোহাম্মদ সামছুল হক আকন্দ,পরিচালক, মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন – সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ৪। ব্যারিস্টার অপু – সমাজসেবায় বিশেষ অবদানের জন্য৬। মোঃ এনামুল হক বাবুল, সাংবাদিকতায় সাংগঠক হিসেবে অবদানের জন্য ৭। মোঃ রবিউল আলম ফরাজী, জেলা প্রতিনিধি দৈনিক কালের কণ্ঠ – সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ৮। রমেশ কুমার পার্থ, প্রতিনিধি প্রতিদিনের বাংলাদেশ – সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ৯। এবং
নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য সম্মাননা প্রদান করা হয়
প্রতিষ্ঠাতা সদস্য সভাপতি সম্মাননা:
মোঃ মোখলেছুর রহমান (সভাপতি), মোঃ আকরাম হোসেন (সাধারণ সম্পাদক), মোঃ তৌহিদুল ইসলাম সরকার (সহ-সভাপতি), শেখ জহিরুল ইসলাম (যুগ্ম-সাধারণ সম্পাদক), মোঃ রবিকুল ইসলাম (কোষাধ্যক্ষ), মোঃ আশিকুর রহমান (দপ্তর সম্পাদক), মোঃ এমদাদুল হক ভূইয়া (গ্রন্থাগার সম্পাদক), মোঃ রাশেদ হাসান (প্রচার সম্পাদক), মোঃ মোস্তফা আল মাহদী (পাঠাগার সম্পাদক), মোঃ আনোয়ার হোসেন (প্রতিষ্ঠাতা সদস্য), এনায়েত করিম ভূঁইয়া (সদস্য), এ.টি.এম. হুমায়ূন কাদির কামাল (সদস্য), মোঃ সায়েদুর রহমান ফারুক (সদস্য), মোঃ রাকিব মিয়া (সদস্য), মোঃ তারিকুল আলম (সদস্য), মোঃ শাহজাহান কবির সাজু (প্রতিষ্ঠাতা সদস্য)।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নান্দাইল সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন (সেনা সদস্য অব.) এবং সদস্য প্রভাষক এনায়েত করিম ভূঁইয়া।
অনুষ্ঠানে শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি হাফেজ এমদাদুল হক।
অনুষ্ঠান সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




















