ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নান্দাইল ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী নান্দাইল উপজেলা শাখার বিশাল প্রতিবাদ মিছিল

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৪:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ৩১৩ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদরে বৃহত্তর মোমেনশাহী নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে হাজার হাজার তৌহিদি জনতা ফিলিস্তিনির পক্ষে সংহতি ও ইসরাইলী ইহুদিদের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার ১৪ অক্টোবর ১২ ঘটিকার সময় উপজেলার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে হাজার হাজার তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চন্ডীপাশা উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী নান্দাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে মাওলানা ওয়ালী উল্লাহ ও মাওলানা আমরুল্লার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আমির ইবনে আহমাদ, মুফতি শরিফুর রহমান, মাওলানা নূরুল আলম, মাওলানা গোলাম মোস্তফা, মুফতি হারুন কাসেমী, মাওলানা মালাজীর আহসান খান, মুফতি আবুল হাসেম, মাওলানা কাজী আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল আহাদ প্রমূখ।

বক্তারা ইহুদিদের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।অবিলম্বে বিদ্যূৎ পানি ঔষধ ও খাবার সরবরাহ নিশ্চিত, নারী শিশু সহ ফিলিস্তিন মুসলমানদের উপর হামলা বন্ধে মুসলিম বিশ্বের রাষ্ট্র প্রধানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ইসরাইলের সকল পন্য বর্জন, কুটনীতিক সম্পর্ক ছিন্ন করে ফিলিস্তিন মুসলমানদের জোরালো সমর্থন করার আহ্বান জানান।পরে ফিলিস্তিন মুসলমানদের বিজয় ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

নান্দাইল ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী নান্দাইল উপজেলা শাখার বিশাল প্রতিবাদ মিছিল

আপডেট সময় : ০৪:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩