নান্দাইলে সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন গুরুতর আহত
- আপডেট সময় : ০৬:৩৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২২৩ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জন সহ ৫ জন গুরুতর আহত হয়েছে।
উপজেলার কানারামপুর টু ত্রিশাল হাইওয়ে রাস্তার মধুপুর আব্বাসিয়া ডি এস দাখিল মাদ্রাসার সামনে ১৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত উপজেলার চরশ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল আজিজের স্রী শাহানা আজিজ জানান একটি অটোরিকশা করে স্বামীর পেনশনের টাকা তুলতে নান্দাইল যাওয়ার পথে মাদ্রাসার সামনে আসা মাত্র বিপরীত দিক থেকে শালবন সুপার বাস আসছিল হঠাৎ করেই একটি সিএনজি বাসটিকে ওভারটেক করে অটোরিকশার সামনাসামনি এসে পড়ে মুখোমুখি সংঘর্ষে আমার ছেলে রানা (১৯) ছোট ভাই কাঞ্চন (২৬) কাঞ্চন গুরুতর আহত হয়।
আমার কপালে ও দুই পায়ে প্রচন্ড আঘাত পাই।প্রথমে মধুপুর বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অপর এক যাত্রি প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
অটোরিকশার চালককে আশন্কজনক অবস্হায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দুর্ঘটনার পর সিএনজি চালক পালিয়ে যায়।




















