ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নান্দাইলে সাবেক এমপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো: মোখলেছুর রহমান - নান্দাইল (ময়মনসিংহ) :
  • আপডেট সময় : ০৬:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ৪৪৩ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম আর সি ডি এস পিএসসি’র নামে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

১২ নভেম্বর রবিবার দুপুরে উপজেলার চন্ডীপাশা সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাজার দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সমাবেশে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালাম আর সি ডি এস পি এস সির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান,৪ নং চণ্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন, ৯ নং আচারগাও ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভুইয়া ফারুক, কৃষক লীগের আহ্বায়ক চঞ্চল, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

বক্তারা ৩১ শে অক্টোবর দৈনিক সমকাল পত্রিকায় মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়ে বলেন এটি একটি ষড়যন্ত্র ও সাবেক এমপির ভাবমূর্তি ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে। নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে ও ষড়যন্ত্র কারিদের কঠোর ভাবে প্রতিহত করা হবে বলে জানান এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য মেজর জেনারেল অবঃ আব্দুস সালাম ২০০৮ সনে ১৫৪- ময়মনসিংহ -৯ ( নান্দাইল) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে ঋণ খেলাপীর অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ২১ নভেম্বর হাইকোর্ট এক রায়ে তার সদস্য পদ অবৈধ ঘোষণা করে । পাশাপাশি তাকে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়। অপরদিকে গত ২৩ শে ফেব্রুয়ারি ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টের আপিল বিভাগ মামলায় মেজর জেনারেল অবঃ আব্দুস সালামমের পক্ষে রায় দেয়। এই মামলায় হাইকোর্ট, সুপ্রীম কোর্ট এবং অর্থ ঋণ আদালতের চুড়ান্ত রায়ে নির্দোষ প্রমাণিত হয়।

নান্দাইলে সাবেক এমপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৬:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩