ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ ক্ষুব্ধ জনতার বাসে আগুন

মো:মোখলেছুর রহমান, নান্দাইল (ময়মনসিংহ) :
  • আপডেট সময় : ০৬:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ২৮৫ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কানারামপুর টু ত্রিশাল সড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের বিপরীতমুখী সংঘর্ষে ১ জন নিহত আহত হয়েছে ৪ জন ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে আ: কাদিরের বাড়ীর সামনে দুপুরে এ দূর্ঘটনা ঘটে। সড়ক দূর্ঘটনায় সুমি আক্তার খুকি (১৭) নামে এক কলেজ ছাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে এবং ইজিবাইক চালক সহ ৪ জন গুরুতর আহত হয়। জানাগেছে, নিহত খুকি চরভেলামারী গ্রামের খোকন মিয়ার কন্যা ও পার্শবর্তী উপজেলার গফরগাঁও কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের ছাত্রী। কিন্তুু দূর্ঘটনার পরপরই বাসের চালক ও তাঁর সহযোগীরা বাস ফেলে রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। দূর্ঘটনার খবরটি তাৎক্ষনিক চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার ক্ষুব্ধ জনতা শালবন নামের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। অপরদিকে দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইকটি রাস্তার পাশে পড়ে রয়েছে। দূর্ঘটনায় আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। শালবন পরিবহনে অগ্নিকান্ডের খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।১৩ নং চরবেতাগৈর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ।বাসে অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে বিষয়টি দমকল বাহিনী সহ প্রশাসনকে অবহিত করেছি।। স্হানীয় এলাকাবাসী জানান শালবন পরিবহনের বাস বেপরোয়া গতিতে চালানোর কারণে বারবার দুর্ঘটনায় সাধারণ মানুষ নিহত ও আহত হচ্ছে কিন্তু কোন কার্যকরি পদক্ষেপ নেওয়া হয় না। দুর্ঘটনাস্হল পরিদর্শন করেন পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) মোঃ সুমন মিয়া নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল ও মডেল থানা পুলিশ ।

এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো: সাইদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যাপী কাজ করার পর আগুন নিভাতে সক্ষম হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাস চালক পালিয়ে গেছে। বাস চালককে আটক করার চেষ্টা চলছে।

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ ক্ষুব্ধ জনতার বাসে আগুন

আপডেট সময় : ০৬:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩