ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নান্দাইলে মহান বিজয় দিবস বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপন

মোঃ মোখলেছুর রহমান, নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৯:০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১০৬ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেবেকা সুলতানা ডলি, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজে নান্দাইল মডেল থানার পুলিশ, আনসার ব্যাটালিয়ন , ফায়ার সার্ভিস স্টেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহন করে পরে ডিসপ্লে প্রদর্শন করে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা
জান্নাত ।
কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনও ফাতেমা জান্নাত।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং পরিষদ ভবনে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। অপরদিকে উপজেলা ও পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথকভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন ।

নান্দাইলে মহান বিজয় দিবস বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপন

আপডেট সময় : ০৯:০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫