ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নান্দাইলে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

মোঃ মোখলেছুর রহমান, নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৬:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৮৫ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে কুরআন ও মহান আল্লাহ রাব্বুল আলামীনের কটূক্তির অভিযোগ এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ ইং ১১টায় উপজেলা চত্বরে ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে আলেম-উলামা, ছাত্র-জনতা, নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।কর্মসূচিতে বক্তারা অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী যেকোনো বক্তব্য বা আচরণ সামাজিক শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ ।মানববন্ধনে বক্তব্য রাখেন জমিয়াতে উলামায়ে ইসলাম নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি ইব্রাহিম কাশেমী, সাধারণ সম্পাদক মাওলানা হামিদুজ্জামান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন মোছাঈদ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ জানান। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়।

নান্দাইলে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫