ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নান্দাইলে পুরাতন খাল ভরাট ফসলি জমিতে রূপান্তরিত ছেতরাবিলে খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

মোঃ মোখলেছুর রহমান, নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ১১:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ১৩০ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে‌ পুরাতন খাল ভরাট ফসলি জমিতে রূপান্তরিত ছেতরাবিলে খাল পুনরুদ্ধারে উপজেলা প্রশাসনের সহযোগিতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৯নং আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও মৌজার ছেতরাবিলে সরকারি খাস জমিতে অবস্থিত খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং বেলা ১১টায় ছেতরা বিল পাশে খাল সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করে বারুইগ্রাম ও ডাংরী এলাকার সর্বস্তরের জনসাধারণ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কালের পরিক্রমায় এলাকার একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক খাল দখল ও ভরাট হয়ে ফসলি জমিতে রূপান্তরিত হয়েছে। ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে বারুইগ্রাম, ঘোষপালা ও খামারগাঁও এলাকার বিস্তীর্ণ ফসলি জমিতে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয় । এতে প্রতি বছর আমন, বোরোসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয় বলে অভিযোগ করেন স্থানীয় কৃষকরা।
দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। বক্তারা বলেন, রেকর্ডভুক্ত এই খালটি একসময় এলাকার কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। খালটি পুনঃখনন ও উদ্ধার করা হলে পানি নিষ্কাশন স্বাভাবিক হবে এবং কৃষিজমি রক্ষা পাবে।
সমাবেশে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল গনি ভুইয়া। তিনি বলেন, “এটি কোনো ব্যক্তিগত স্বার্থের দাবি নয়। এটি পুরো এলাকার কৃষক ও সাধারণ মানুষের জীবন-জীবিকার প্রশ্ন। সরকারি খাস জমিতে থাকা খালটি উদ্ধার করা হলে হাজারো কৃষক উপকৃত হবেন।”
এ সময় আরও বক্তব্য দেন নাইমুল গনি ভুইয়া পলাশ, ডাক্তার লিটন, নুরে আলম ও আফতাব উদ্দিন। তারা বলেন, অবিলম্বে খাল খননের উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করবে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে খাল খননের অনুমতি প্রদান করা হলে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে খালটি পুনরুদ্ধার করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

নান্দাইলে পুরাতন খাল ভরাট ফসলি জমিতে রূপান্তরিত ছেতরাবিলে খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

আপডেট সময় : ১১:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬