ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নান্দাইলে পাথর ব্যবসায়ী-শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল(ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১৬ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে উপজেলার ৭নং মুশুলী ইউনিয়নের তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের প্রতিবাদে পাথর ব্যাবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং মঙ্গলবার সকালে তারেরঘাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের অভিযোগ,দীর্ঘদিন ধরে তারেরঘাট বাজারে বৈধভাবে পাথর ব্যবসা পরিচালনা করে আসছেন তারা। কিন্তু সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন ভুয়া আইডি থেকে পাথর ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এতে ব্যবসায়ী , কর্মরত হাজার হাজার শ্রমিকদের কাজ ও ব্যবসার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আইয়ুব আলী খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাচ্চু বক্তব্যে বলেন, তাদের কষ্টার্জিত পাথর ব্যবসার সুনাম , হাজারো শ্রমিকের রুটি রুজি নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

তারঘাটে গড়ে উঠা শিল্প এলাকাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।তারা আরও অভিযোগ করেন,এসব ভুয়া তথ্যের কারণে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং শ্রমজীবী মানুষদের কাজকর্মে বিঘ্ন ঘটছে শ্রমিকদের জীবন জীবিকা বন্ধ হওয়ার পথে। সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান— দ্রুত এ ধরনের ভুয়া আইডি চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে।

একইসঙ্গে নিরীহ ব্যবসায়ী ও শ্রমিকদের হয়রানি থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। এ সময় তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্য ও শত শত শ্রমিক উপস্থিত ছিলেন।

নান্দাইলে পাথর ব্যবসায়ী-শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫