নান্দাইলে জামায়াত সমর্থিত ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রাথীর গণসংযোগ
- আপডেট সময় : ১২:৫৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৪৭ বার পঠিত

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি ও জামায়াত ইসলামীর সমর্থিত প্রার্থী এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁন উপজেলা সদরে ব্যাপক গণসংযোগ করেন।
১৩ মে মঙ্গলবার আসর নামাজ শেষে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া প্রার্থনা করে উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গণসংযোগ শুরু করে উপজেলা সদরের প্রাণকেন্দ্র পুরাতন বাজার সহ উপজেলা সদরে গণসংযোগ করেন। গণসংযোগে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জামায়াত ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ সকলের সহযোগিতা সমর্থন কামনা করে বলেন দুর্নীতি মুক্ত আদর্শ উপজেলা হিসেবে নান্দাইল উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সৎ ন্যায় পরায়ণ এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁনকে সর্বাত্মক সহযোগিতা কামনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করার আহ্বান জানান।




















