ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

নান্দাইলে জাতীয় পার্টির ৩১ নেতাকর্মির গণপদত্যাগ 

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ১১:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১০৭ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় পার্টির ৩১ নেতাকর্মী গণপদত্যাগ করেছেন। ১৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

 গত ৯ অক্টোবর নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব হাসমত মাহমুদ তারিক কে আহবায়ক করে ৮৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আহবায়ক সালা উদ্দিন মুক্তি ও যুগ্ম-আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান আরজু।  

নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. হাসনাত মাহমুদ তালহা বলেন- জাতীয় পার্টির কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় আদর্শ ও নিষ্টার সাথে কাজ করে আসছি। সাম্প্রতিক সময়ে দলীয় নীতিগত সিদ্ধান্ত কার্যক্রম ও অবস্থানের সঙ্গে একমত না থাকায় পদত্যাগ করেছি।২০২৪ ইং সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় কমিটির ৩১ নেতাকর্মী পদত্যাগ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহতি করেছিলাম। পদত্যাগ করার পরেও বর্তমানে সদ্য ঘোষিত নান্দাইল উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটিতে নাম থাকায় আমরা বিস্মিত।

এমতাবস্থায় আমাদের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য অনুরোধ করছি এবং জাতীয় পার্টির সব পদ-পদবি থেকে আমরা পদত্যাগ করিলাম। ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হবেন কিনা জানতে চাইলে তিনি বলেন যতদিন বেঁচে থাকব মানুষের সেবা করে যাব ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই।

নান্দাইলে জাতীয় পার্টির ৩১ নেতাকর্মির গণপদত্যাগ 

আপডেট সময় : ১১:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫