নান্দাইলে জাতীয় গ্রন্থাগার দিবসে বর্ণাঢ্য রেলী আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৩১ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৫ ফেব্রুয়ারি বুধবার জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২৫ ইং পালিত হয়েছে ।
উপজেলা প্রশাসন, উপজেলা গণপাঠাগার ও বই পড়া আন্দোলন নান্দাইলের আয়োজনে উপজেলা সদরে বন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা গনপাঠাগারের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়জুর রহমান, নান্দাইল বই পড়া আন্দোলনের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল হাসেম বক্তব্য রাখেন।
পরে নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা সদরে র্যালী অনুষ্ঠিত হয়। সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার এই শ্লোগানকে সামনে নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১৫টি পাঠাগার নিজ নিজ সংগঠনের ব্যানার সহ র্যালী ও আলোচনা সভায় যোগদান করেন।




















