নান্দাইলে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আনন্দ রেলি
- আপডেট সময় : ০৯:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১১২ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৮ অক্টোবর বিকালে উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও পৌর যুবদলের জমকালো আয়োজনে আনন্দ রেলি অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠ থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতা কর্মীরা ঢাক ঢোল বাজিয়ে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূইয়া বিপ্লবের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম শামস (সূর্য)। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল পৌরবিএনপির আহবায়ক সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল।উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন মাস্টার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ফকির প্রমুখ। প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম শামস (সূর্য) বলেন যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে যুবদলের নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান এবং ন্যায়ভিত্তিক সাম্যের রাষ্ট্র বিনির্মাণে আগামী সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিজয় সুনিশ্চিত করতে হবে।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের নেতা আকরাম হোসেন ফেরদৌস।সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের শত নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আনন্দ রেলি ও সমাবেশে অংশ গ্রহণ করে।



















