ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

নান্দাইলে খুনের ঘটনায় হামলা-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ১০:৪০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ১০৭ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০অক্টোবর ২০২৫‌ ইং ১১টায় উপজেলার ঝালুয়া বাজারে ভুক্তভোগী পরিবারের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মোঃ সুমন মিয়া,মোছাঃ রওশন আরা বেগমসহ আরও অনেকে। তারা অভিযোগ করেন,ভাটি সাভার গ্রামে একটি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ বিবাদীরা তাদের ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

এ সময় ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ গবাদিপশু সহ প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট করা হয়। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন বক্তারা।মামলায় জামিনে আসা আসামিরা বাদী পক্ষের হুমকির কারণে নিজ নিজ বাড়িতে উঠতে পারছেন না। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তারা আরও অভিযোগ করেন,উক্ত মামলায় নারী-পুরুষসহ ২৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে অনেকে ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না। এমনকি জাহাঙ্গীরপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মুক্তা বেগম গর্ভবতী অবস্থায় এবং ঝালুয়া গ্রামের মোস্তুফা কামালের স্ত্রী দিপালী আক্তার নিজ নিজ স্বামীর বাড়িতে থাকলেও তাদেরকেও মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। পাশাপাশি পাশের গ্রামের আব্দুর রহিম, আব্দুল হেলিম, মতিউর রহমান, মোস্তুফা, রিটন ও কাইয়ুম—যারা ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন, তাদেরও হয়রানিমূলকভাবে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বিষয়টি প্রশাসনকে অবগত করলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আক্তার হোসেন গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা হোক।একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও লুট হওয়া সম্পদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা।

নান্দাইলে খুনের ঘটনায় হামলা-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

আপডেট সময় : ১০:৪০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫