ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নান্দাইলে উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৮:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ২৯৪ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ইং শেষ দিন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

৯ মে বৃহস্পতিবার নির্বাচন অফিস সূত্রে জানা যায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সকল প্রার্থীরাই আওয়ামীলীগের নেতাকর্মী। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের‌ কোন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করে নাই।চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিলকারীরা হচ্ছে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, আওয়ামীলীগ নেতা ও সাবেক ৩ বারের ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইঁয়া, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সরকার ও আওয়ামীলীগ নেতা হাজ্বী মোহাম্মদ নাজিম উল্লাহ লিটন। অপরদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন মোঃ শফিউল আলম রাসেল, বর্তমান ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, আওয়ামীলীগ নেতা ও পৌর কাউন্সিলর শাহ আলম হেলিম মাহিন, সাইফুর রহমান খান, মোদাব্বীর হাছান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, তাছলিমা বেগম, স্বর্ণা আক্তার ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল।

নান্দাইলে ১২৬টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। মোট ভোটার পুরুষ ১লাখ ৮৬ হাজার ৯৬৭জন ও মহিলা ১ লাখ ৭৫ হাজার ৬১৭জন ও হিজরা ভোটার ৭জন।আগামী ৫ই জুন বুধবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নান্দাইলে উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৮:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪