সংবাদ শিরোনাম ::
নান্দাইলে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ মোখলেছুর রহমান, নান্দাইল (ময়মনসিংহ):
- আপডেট সময় : ০৯:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬৫ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনিক ভবনে ২৫ সেপ্টেম্বর সোমবার নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া প্রেসক্লাব প্রতিনিধি সহ কমিটির সকল সদস্যগণের উপস্হিতিতে উপজেলার বিভিন্ন প্রসঙ্গিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় থানার সামনে নরসুন্দা নদ থেকে পৌরসভার ময়লা অপসারণ সহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় গাংগাইল ইউনিয়নের হাইওয়ে রাস্তার পাশে ঐতিহ্যবাহী বটগাছ রক্ষাসহ আরো কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে জোরালো দাবী জানান কমিটির সদস্যবৃন্দ।

























