সংবাদ শিরোনাম ::
নান্দাইলে আনসার ও ভিডিপি,র আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
- আপডেট সময় : ১০:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৯৪ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আনসার ও ভিডিপি,র আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
১৯ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। আনসার ভিডিপি কার্যালয়ের সামনে নির্বাহী অফিসার সারমিনা সাত্তার পেয়ারার চারা রোপণ করার মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন।এসময় আনসার ভিডিপি কর্মকর্তা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




















