ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নাগেশ্বরীতে যুবলীগ সভাপতি গ্রেফতার

রফিকুল ইসলাম রনজু, কুড়িগ্রাম :
  • আপডেট সময় : ০৯:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৮৩ বার পঠিত

Oplus_131072

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক জাতীয় দলের ফুটবলার প্রভাষক রেজাউল করিমকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

গ্রেফতারকৃত প্রভাষক রেজাউল করিম নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের পুত্র বলে জানা গেছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাগেশ্বরী উপজেলার বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে নাগেশ্বরী থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাষক রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে দেশবিরোধী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ ও বিচার কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরো জানান, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

নাগেশ্বরীতে যুবলীগ সভাপতি গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬