নাগেশ্বরীতে ভাষা শহীদের প্রতি বিএনপির শ্রদ্ধা জ্ঞাপন
- আপডেট সময় : ০৩:৩২:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ২৬২ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভাষা শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারী ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে সমবেত হন। প্রথমে এক মিনিট নীরবতা পালন করে, শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগের মাধ্যমেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি।
পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান হক, সদস্য সচিব আতিকুর রহমান লেবু, যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফরহাদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব নুরজামাল হোসেন, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রনজু। এছাড়াও ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল, তাঁতি দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















