ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী তাঁতী দলের কমিটি গঠন

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৯৪ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের উপজেলা শাখার সম্মেলন-২০২৫ নতুন কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আনিসুর রহমান আনিছ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করেন।

নাগেশ্বরী উপজেলা শাখার জাতীয়তাবাদী তাঁতী দলের সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক আবুল কাশেম সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আজিজুল হক, সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক, উপজেলা বিএনপির অন্যতম সদস্য মাহফুজার রহমান আপেল সিদ্দিকী এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপি’র অন্যতম যুগ্ন আহবায়ক এ কে এম আশরাফ হোসেন আপেল। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মীর হাসান মাহামুদ লিমন, সাধারণ- সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাওন আহমেদ লেবু।সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. হাসানুর রহমান হাসান, সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন জুয়েল, মনিরুজ্জামান দুলাল, আলমগীর হোসেন ও ফজলুল করিম। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কফিল উদ্দিন, মিজানুর রহমান ও মশিউর রহমান বাবু। সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাশেদুল হক রাশেদ।

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিটি গঠিত হওয়ায় উপজেলা জুরে তাঁতী দলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ আশা করছেন, নবনির্বাচিত এই কমিটির মাধ্যমে তাঁতী দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং তাঁতী সমাজের অধিকার আদায়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে।নব নির্বাচিত কমিটির সভাপতি মীর হাসান মাহামুদ লিমন বলেন-এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে নির্বাচিত করায় আমি দলীয় হাইকমান্ড, জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞ। আমরা খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব এবং দলের কার্যক্রম আরও গতিশীল করব।

নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো.শাওন আহম্মেদ লেবু বলেন- কুড়িগ্রাম জেলা তাঁতী দলের সম্মানিত সভাপতি জনাব আনিছুর রহমান আনিছ ভাই ও সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান আতা ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তা আমি সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে পালন করব ইনশাআল্লাহ।উপজেলা তাঁতী দলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এই নবনির্বাচিত কমিটি নাগেশ্বরী উপজেলা তাঁতী দলকে আরও শক্তিশালী করবে এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখবে।
পরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।

ট্যাগস :

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী তাঁতী দলের কমিটি গঠন

আপডেট সময় : ০৯:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫