নাগেশ্বরীতে “কথক” এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৪:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ১৭২ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানান আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উত্তঞ্চলের একমাত্র আবৃত্তি সংগঠন “কথক” এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।
(১৭ এপ্রিল ২০২৬) মুক্তমঞ্চে কথক এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। কথক এর সভাপতি রেজাউল করিম রেজার পরিচালনায় কথকের উদ্যোগে রেলী, আলোচনা সভা, সংবর্ধনা ও আবৃত্তি অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খোদাদাদ হোসেন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হীল জামান, নাগেশ্বরী সরকারী কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন মন্ডল, বিশিষ্ট সংগীত শিল্পী ও কথক এর প্রধান উপদেষ্ঠা সুব্রত ভট্রাচার্জ, সহকারী কমিশনার (ভুমি) বদরুজ্জামান রিশাদ, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফিখান, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হেকিম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আশরাফ হোসেন আপেল।
এছাড়াও উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি শাহীন শহীদ, সাধারণ সম্পাদক সংবাদকর্মী রফিকুল ইসলাম রনজু, ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরীর সভাপতি সংবাদকর্মী শফিকুল ইসলাম শফিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার পাশাপাশি কথকের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বক্তারা জানান, “কথক” দীর্ঘদিন থেকে শুদ্ধভাষা চর্চা ও শুদ্ধ সংস্কৃতি নিয়ে এগিয়ে আছে, এগিয়ে যাচ্ছে এবং এটা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। সমস্ত অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায়, কথক এর সভাপতি প্রভাষক রেজাউল করিম রেজা উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।




















