নবীনগরে যাত্রীবাহী ট্রলার ডুবিতে স্কুল ছাত্রী সহ ২ জনের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৯:৩২:১৫ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ২০৭ বার পঠিত

বুধবার (১ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সীতারামপুর নৌকাঘাট সংলগ্ন সদ্য নির্মিত ব্রিজের পিলারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে৷
জানা গেছে, নবীনগর হতে যাত্রীবাহী নৌকাটি পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার মির্জাচরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই নবম শ্রেণির ছাত্রী রাত্রি চৌধুরী সহ ২ জনের মৃত্যু ঘটে।
এই ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
বুধবার (১ মার্চ) দুপুর তিনটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি যাত্রীবাহী নৌকা তিতাস নদী দিয়ে সীতারামুর গ্রাম অতিক্রমকালে নদীর মাঝখানে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা সাতঁরে তীরে উঠতে পারলেও দুইজন পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।




















