ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নড়াইলে সাংসদ মাশরাফির সহায়তায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত

শেখ মাসুদ পারভেজ শামীম-লোহাগড়া (নড়াইল):
  • আপডেট সময় : ১০:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ৪৭০ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাসরাফি বিন মর্তুজার সহায়তায় কৃষকদের ফসল রক্ষার্থে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত করা হয়েছে। উপজেলার ঘাঘা গ্রাম মধুমতি নদী ভাঙ্গন কবলিত এলাকা হওয়ার কারণে প্রায় প্রতিবছরই বাঁধ ভেঙে ফসলের ক্ষতি হয়।

ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে ঘাঘা নতুন পাড়া যাওয়ার রাস্তাটি গত বর্ষায় অনেক জায়গায় ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অন্যান্য বছরের ন্যায় এ বছর বর্ষা মৌসুমে মধুমতী নদীর জোয়ারের পানি ঢুকে কয়েকটি গ্রামের শত শত একর জমির ফসলের ব্যাপক ক্ষতির আশাংকায় ছিলেন কৃষকরা ।

এই এলাকার মাঠের ফসলের ক্ষতির আশাংকার কথা এলাকাবাসী সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তর্জাকে জানালে তিনি কোটাকোল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য শেখ শাহ আলমকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এমপি এ কাজের সার্বিক সহযোগিতা করেন। তারই ধারাবাহিকতায় আজ ১৫ই জুলাই বাঁধটি মেরামতের কাজ শেষ হয়েছে।
এই বাঁধটি মেরামত করে দেওয়ায় নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে এই এলাকার জনগন ধন্যবাদ জানিয়েছেন।

এ বাঁধটির মেরামত কাজ সম্পন্ন হওয়ায় আজ বিকেলে এমপির পক্ষ থেকে দেখার জন্য আসেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা, কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম আসলাম হোসেন টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নড়াইলে সাংসদ মাশরাফির সহায়তায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত

আপডেট সময় : ১০:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩