ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নড়াইলে পুলিশের সহযোগিতায় স্বামী-সন্তানহারা অসহায় মা ফিরে পেলেন নিজ ঠিকানা

শেখ মাসুদ পারভেজ শামীম-নড়াইল:
  • আপডেট সময় : ০৩:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ২৮৩ বার পঠিত

নড়াইল সদর উপজেলার সড়াতলা গ্রামে গত ০৪ নভেম্বর ২০২২খ্রিঃ তারিখে গলা কেটে ও পুড়িয়ে নিজ স্ত্রী আছিয়াকে হত্যা করে পাষণ্ড স্বামী রনি শেখ(২৪)।
হত্যাকাণ্ডের পর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাত্র ১৪ ঘন্টার মধ্যে মূল আসামী ও তার প্রধান সহযোগীকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

কিন্তু স্থানীয় লোকদের অত্যাচারের হাত থেকে মুক্তি মেলেনি স্বামী-সন্তান হারা মৃত আছিয়ার মা রেবেকা বেগমের। আশ্রয়ের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। নিরুপায় হয়ে তিনি পুলিশ সুপারের শরনাপন্ন হন।

অবশেষে আজ ০৪ এপ্রিল(মঙ্গলবার) সকালে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের হস্তক্ষেপে এবং নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে মৃত আছিয়ার অসহায় মা ফিরে পেলেন আশ্রয়স্থল, বসবাসের নিজ ঠিকানা।

স্বামী-সন্তানহারা অসহায় মা এ সময় হত্যাকাণ্ডের শিকার আছিয়ার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন এবং অশ্রুবিজড়িত কণ্ঠে মানবিক এই সহযোগিতার জন্য পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নড়াইলে পুলিশের সহযোগিতায় স্বামী-সন্তানহারা অসহায় মা ফিরে পেলেন নিজ ঠিকানা

আপডেট সময় : ০৩:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩