ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

নড়াইলে এসএসসি পরীক্ষার্থীকে এলোপাতাড়ি হাতুড়ি পিটা 

গাজী ফারহান আশরাফ-নড়াইল:
  • আপডেট সময় : ১০:৪৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ২১০ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্ৰামের মেম্বার আলী শেখের ছেলে ফয়সাল আহমেদ (১৫) এসএসসি পরীক্ষার্থী বাবার শত্রুদের কাছে হাতুড়ি পিটা খেয়ে গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ হয়েছে লোহাগড়া থানায়।

অভিযোগ সূত্রে জানা যায় যে, বুধবার( ৮ মার্চ) রাত ৯ টা ৩০ মিনিটের সময় ফয়সাল আহমেদ কাশিপুর এড়েন্দা বাস এসটানডের পাশে ওয়াজ মাহফিলে আসে এবং ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে বাহির পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা বাহির পাড়া গ্ৰামের ৫ থেকে ৭ জন সন্ত্রাসী ক্যাডার বাহিনী তাদের হাতে থাকা হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতারি ভাবে পিটিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়।

তখন তার শোর চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে, পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে রিফার করে।

ফয়সালকে মেরে পালিয়ে যাওয়ার সময় কিছু লোককে ফয়সাল চিনতে পারে তারা হলেন, উপজেলার বাহির পাড়া গ্ৰামের ১) চুন্নু শেখ (১৮) পিং- ছিরু শেখ ২)সোহান শেখ ( ২৪), ৩) ছিরু শেখ (৪৫) পিং- সমশের শেখ ৪) মোস্ত শেখ (২৪),পিং-মফি শেখ৫) মফি শেখ পিং- এরাজ শেখ মিলে অতর্কিত হামলা করে গুরুতর আহত করে।

এ বিষয়ে আহত ফয়সালের বাবা মেম্বার আলীর শেখের সাথে কথা হলে তিনি বলেন, আমি দীর্ঘ দিন ধরে মেম্বারি করে আসছি।

সেই সূত্রে এলাকার কিছু লোক আমার বিরুদ্ধে রয়েছে, তারা বিভিন্ন সময় শত্রুতা করে আমার খতি করার চেষ্টা করে, এরই ধারাবাহিকতায় যারা আমার ছেলেকে পরিকল্পিত ভাবে মারধর করেছে তাদের নামে পূর্বেও একাধিক মামলা রয়েছে ।

আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল সে জন্য প্রশাসনের নিকট আমার দাবী তদন্ত সাপেক্ষে এই ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার্স ইনচার্জ মো: নাসির উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নড়াইলে এসএসসি পরীক্ষার্থীকে এলোপাতাড়ি হাতুড়ি পিটা 

আপডেট সময় : ১০:৪৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩