ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

নড়াইলে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্ধোধন

শেখ মাসুদ পারভেজ শামীম-নড়াইল:
  • আপডেট সময় : ০৩:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ৪৬৩ বার পঠিত

নড়াইল জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ৪০ জন ভিডিপি(পুরুষ) সদস্যদের ২১ দিনব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের আয়োজনে অদ্য সকাল ১০.০০ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল মহোদয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইল।

পুলিশ সুপার মহোদয় বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থের বিকাশ ঘটে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব বৃদ্ধি পায়। একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পুলিশের সাথে আনসার ও ভিডিপি সদস্যদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি ভিডিপি সদস্যদের ডিসিপ্লিনের প্রশংসা করেন এবং সকলকে নিজ নিজ দক্ষতা ও প্রশিক্ষণলব্ধ বাস্তব জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের মানুষকে সর্বোচ্চ সেবা প্রদানের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মীর শরিফুল হক, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, নড়াইল, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ, প্রশিক্ষকগণ ও ভিডিপি প্রশিক্ষণার্থীবৃন্দ।

ট্যাগস :

নড়াইলে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্ধোধন

আপডেট সময় : ০৩:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩