নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ আটক ৫
- আপডেট সময় : ০৬:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ২৩৩ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় ইয়াবা বড়িসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম সংলগ্ন মুদি দোকানের পশ্চিম পাশ থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলো আব্দুল্লাহ বিশ্বাস (৩৬) লোহাগড়া থানার তেতুলবাড়ীয়া গ্রামের মোক্তার বিশ্বাসের ছেলে, ওমর আলী (৩৫) মাকড়াইল গ্রামের মৃত আকবর আলীর ছেলে, মোঃ শামীম ফকির (২৮) একই গ্রামের মৃত আবুল কালাম ফকিরের ছেলে, ফেরদাউস শিকদার (২৮) মৃত আনসার শিকদারের ছেলে এবং মোঃ ইব্রাহিম শিকদার (৩২) আব্দুর রউফ শিকদারের ছেলে।
লোহাগড়া উপজেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) এম সজীব আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ গত রবিবার রাতে শালনগর ইউনিয়নের আদর্শ গুচ্ছ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
উপজেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন বলেন , থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের আদালতের মাধ্যমে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।














