সংবাদ শিরোনাম ::
নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
শরিফুল হাসান- সালথা (ফরিদপুর):
- আপডেট সময় : ০৩:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১২৪ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) দুপুরে তালমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়ার সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন, তালমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ইফতেখার আহমেদ।
এবছর বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৪০ টাকা,ব্যায় ১ কোটি ৬৯ লাখ ২১ হাজার ৬৪০ টাকা। এছাড়া উদ্বিত্ত ধরা হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ৪০০ টাকা।
বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















