ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নগরকান্দায় বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

মিজানুর রহমান,নগরকান্দা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ২০৩ বার পঠিত

Oplus_0

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ৩৩ নং ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের নানামুখী দুর্ভোগ পোহাতে হচ্ছে। খেলাধুলা ও নিয়মিত অ্যাসেম্বলি কার্যক্রম বন্ধ রয়েছে। এমনকি শিক্ষার্থীদের টয়লেটে যেতেও হচ্ছে হাঁটু পানির মধ্য দিয়ে।

১৯৫২ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৭৩ সালে সরকারি হওয়া এ বিদ্যালয়ে বর্তমানে ১৭৩ জন শিক্ষার্থী এবং ৮ জন শিক্ষক রয়েছেন। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই মাঠ পানিতে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিচ্ছে।

সহকারী শিক্ষক নূরে জালাল বলেন, “মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলতে পারছে না, অ্যাসেম্বলিও নিতে পারছি না। টয়লেটে যাওয়ার সময় অনেকেই পিছলে পড়ে যাচ্ছে, কাপড়-চোপড় নষ্ট হচ্ছে। পুরনো ভবনটিও এতটাই জরাজীর্ণ যে, সেখানে শ্রেণি কার্যক্রম চালানো যাচ্ছে না।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া আক্তার বলেন, “আমি নতুন যোগদান করেছি। ক্ষুদ্র মেরামতের জন্য কিছু টাকা পেয়েছি, তা দিয়ে সীমিত পরিসরে কাজ করছি। মাঠের একপাশ উঁচু ও অন্যপাশ নিচু হওয়ায় নিচু অংশে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। মাঠটি জরুরি ভিত্তিতে বালু বা মাটি দিয়ে ভরাট করা প্রয়োজন।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। যত দ্রুত সম্ভব স্কুল মাঠটি শিক্ষার্থীদের উপযোগী করে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নগরকান্দায় বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৪:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫