সংবাদ শিরোনাম ::
নগরকান্দায় বিএনপির কর্মী সম্মেলন ২০ জুন, নেতৃত্ব পেতে দৌড়ঝাঁপ
মিজানুর রহমান - নগরকান্দা (ফরিদপুর):
- আপডেট সময় : ১১:৪৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ২০৯ বার পঠিত
ফরিদপুরের নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন আগামী ২০ জুন (শুক্রবার) সকাল ১০টায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। সম্মেলনকে ঘিরে আহ্বায়কসহ বিভিন্ন পদে নেতৃত্ব পেতে আগ্রহীরা পোস্টার, ফেস্টুন, ব্যানার ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার চালাচ্ছেন।
উপজেলা আহ্বায়ক পদে ৬ জন এবং সদস্য সচিব পদে ৩ জন প্রার্থী মাঠে সক্রিয়। পৌর বিএনপির ক্ষেত্রেও আহ্বায়ক, সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদকসহ একাধিক পদে দৌড়ঝাঁপ চলছে।
গত ১২ জুন পুরনো কমিটি বিলুপ্তির পর সম্মেলনের ঘোষণায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি চলছে লবিং ও তদবির।




















