ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নওগাঁ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়ার চেষ্টা, বিজিবি’র বাধায় বন্ধ

আব্দুল মজিদ মল্লিক-নওগাঁ:
  • আপডেট সময় : ১০:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ১৫১ বার পঠিত

নওগাঁর পত্নীতলা উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর কাঁটাতারের বেড়া। এ নিয়ে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল আছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া দিতে আসলে তাদের কাজ বন্ধ করে দেয় নওগাঁ ১৪ বিজিবি।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নওগাঁর বস্তাবর এলাকায় প্রায় ৬’শ গজের মধ্যে দুই দেশের কোন বেড়া নেই। বুধবার সকালে হঠাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসে। আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ব্যতিত স্থায়ী কোন স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙ্গে কাঁটাতারের বেড়া দিতে আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এসময় কাজ না করেই ফিরে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সদস্যরা।

তিনি আরও জানান, এ বিষয়ে দুই দেশের কম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহবান করা হয়েছে। সেখানে ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে। সীমান্তের এমন পরিস্থিতিতে বিজিবি সবসময় সতর্ক আছে বলেও জানান তিনি।

নওগাঁ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়ার চেষ্টা, বিজিবি’র বাধায় বন্ধ

আপডেট সময় : ১০:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫