ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনের ১০০ বছর পূর্তি উদযাপন 

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ:
  • আপডেট সময় : ০৯:২৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১০৫ বার পঠিত

নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনের ১০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় রাণীনগর রাইডো নামের একটি সামাজিক সংগঠন।

সকাল সাড়ে ১০টার দিকে রাণীনগর রেলস্টেশন এলাকায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.রাকিবুল হাসান। 
এরপর শুরু হয় একটি রঙিন আনন্দ র‌্যালি। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে আবার স্টেশন এলাকায় ফিরে আসে।
আয়োজকরা জানায়, শতবর্ষ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল রেলস্টেশনের ইতিহাস নিয়ে আলোচনা, ছবি প্রদর্শনী, সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্টেশন চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাইডো সংগঠনের শিক্ষক উপদেষ্টা দেওয়ান মতিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য কাজী ইসতিয়াক আমিন বিশাল।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান ও রাণীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাফিজ মো. রায়হান।

অনুষ্ঠানে রেলস্টেশনের পুরনো দিনের স্মৃতি তুলে ধরেন সাংবাদিক, শিক্ষক, এনজিওকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় স্টেশনের উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ট্যাগস :

নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনের ১০০ বছর পূর্তি উদযাপন 

আপডেট সময় : ০৯:২৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫