ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

নওগাঁর রাণীনগরে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার’সহ গ্রেপ্তার ৯

আব্দুল মজিদ মল্লিক-নওগাঁ:
  • আপডেট সময় : ০৪:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৭৩ বার পঠিত

নওগাঁর রাণীনগর উপজেলার গহেলাপুর গ্রামে প্রণব সাহা টগর নামে এক হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে।

গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডাকাতদল বাড়ীতে হানা দিয়ে নগদ টাকা,স্বর্ণালংকার,পিতলের রাধা-গোবিন্দ একটি মূর্তি ও পুজার সরংজমাদি লুট করে নিয়ে যায়। পরে রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তারসহ বেশ কিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ। প্রণবসাহা ওই গ্রামের মৃত বলরামসাহার ছেলে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বাড়ীর মালিক প্রণবসাহা বলেন,এদিন সন্ধায় গরুর খাদ্য নেয়ার জন্য বাজারে যাই। এর পর সাড়ে ৭টা বা ৮টা নাগাদ বাড়ী থেকে খবর আসে তার বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। সাথে সাথে বাড়ীতে গিয়ে দেখি গ্রামের লোকজন জরো হয়ে গেছে।

তিনি জানান,বাড়ীতে শুধু তার স্ত্রী শ্রীমতি ময়নারাণী একাই ছিলেন। সন্ধ্যা পূজো শেষে ঘরে বসে মালা জপার সময় মূখোশ পড়া ডাকাতদল বাড়ীর প্রাচীর টপগে বাড়ীতে প্রবেশ করে ধারালো চাকু ধরে ময়নারাণীর হাত-পা, মূখ বেধে ২৬ হাজার টাকা,কানের দুল, হাতের বালা, পিতলের তৈরি রাধাগোবিন্দ একটি মূর্তি এবং পিতলের তৈরি পূজার সরংজমাদি নিয়ে পালিয়ে যায়। পরে স্ত্রী ময়নার চিৎকারে প্রতিবেশির লোকজন ছুটে আসে।ঘটনার খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,এ ঘটনায় রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির সাথে জড়িত সন্দেহে গহেলাপুর মধ্য পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মমিন মন্ডল ওরফে ইদুন (২৬), গহেলাপুর কবিরাজ পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মাসুদরানা (২৮), পশ্চিম গোবিন্দপুর গ্রামের জনাব আলীর ছেলে জাকির হোসেন জেমস (৩৫), বিলকৃষ্ণপুর গ্রামের সামচাঁনের ছেলে ইমদাদুল হক স্বপন (৩২), একই গ্রামের জামাল আলীর ছেলে মুনসুর মন্ডল (৩২), পশ্চিম চকবলরামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইমদাদুল হক বুলেট (২৭), পূর্ব বালুভরা গ্রামের মিলনের ছেলে হাফিজুর রহমান (২৬), গহেলাপুর (নিশ্চিন্দাকুড়ি) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাসুদরানা (৩২) ও গহেলাপুর (হিন্দুপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে স্বরণ আলী (২২)কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকালে তাদের নিকট থেকে ডাকাতি হওয়া ২৬হাজার টাকা, পাঁচশত টাকার বিভিন্ন মূল্যমানের কয়েন,পিতলের তৈরি রাধাগোবিন্দ মূর্তিসহ বিভিন্ন মালামাল উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো ছোড়া,একটি অটোচার্জার ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রণব সাহা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের ৫দিনের রিমান্ডের আবেদন করে আদালতে সোর্পদ করা হয়েছে।

ট্যাগস :

নওগাঁর রাণীনগরে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার’সহ গ্রেপ্তার ৯

আপডেট সময় : ০৪:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩