ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁর দুই প্রতারক ডিবি পরিচয়ে জয়পুরহাটে আটক

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ১১:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১৬৭ বার পঠিত

নওগাঁর দুই প্রতারক জয়পুরহাটে পুলিশ পরিচয়ে স্বর্ণের দোকানে তল্লাশির সময় দুই ভুয়া ডিবিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারে এ ঘটনা ঘটেছে।

আটককৃতরা হলেন,নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামের তৈয়ব সরকারের ছেলে সাগর (৩০) ও নওগাঁ সদর উপজেলার জগত সিংহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান (২১)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারে তাপস কুমার পালের স্বর্ণের দোকানে ওই দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশি শুরু করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পাঁচবিবি থানা পুলিশকে খবর দেয়। এরপর পাঁচবিবি পুলিশ ডিবি অফিসে ফোন করে বিষয়টি নিশ্চিত হলে তাদের আটকিয়ে রাখতে বলেন। এরপর পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

ট্যাগস :

নওগাঁর দুই প্রতারক ডিবি পরিচয়ে জয়পুরহাটে আটক

আপডেট সময় : ১১:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫