ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় হাল চাষের সময় ট্রাক্টরের ফালের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ-ত্যু

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ:
  • আপডেট সময় : ১১:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৯০ বার পঠিত

Oplus_131072

নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিলকরিল্যা গ্রামে হাল চাষ করার সময় ট্রাক্টরের ফালের নিচে চাপা পড়ে রায়হান হোসেন (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান কুসুম্বা ইউনিয়নের বারইপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

স্থানীয় কৃষক মাইনুর রহমান জানান,“সকাল থেকে রায়হান আমার জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিল। আমি ও আমার স্ত্রী পাশের জমিতে কাজ করছিলাম। কাজ প্রায় শেষের দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পিছনে ফিরে দেখি গাড়ির ড্রাইভার নেই। রায়হানের ছোট ভাই কাছাকাছি জমির আইলে ছিল, সেও কিছু বলতে পারছিল না। পরে ট্রাক্টর গাড়ির কাছে গিয়ে দেখি রায়হান ফালের নিচে ক্ষতবিক্ষত হয়ে মরদেহ আটকা পড়ে আছে।”

পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে এ মৃত্যুতে শোকাভিভূত গোটা এলাকা।

নওগাঁয় হাল চাষের সময় ট্রাক্টরের ফালের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ-ত্যু

আপডেট সময় : ১১:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫