ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

নওগাঁয় বিএনপির দুই নেতা সাময়িক বহিষ্কার

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৩:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ১৩৭ বার পঠিত

নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরী।

শনিবার রাতে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কর্মকাণ্ড বাঁধাগ্রস্থ করা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননা করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ জানান, কিছু দিন আগে আনোয়ার হোসেনকে উপজেলা বিএনপির কনভেনার পদ থেকে অব্যাহতি দেয়া হয়। কিন্তু তারপরও তিনি বিভিন্ন জায়গায় তার দলীয় পদবি ব্যবহার করে চিঠি ও পরিচয় দিচ্ছে। একইসঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীর বিরুদ্ধে দলের মধ্যে বিভাজন সৃষ্টির অভিযোগ উঠেছে। যার কারণে দলীয় নিয়ম অনুসারে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন জানান, নিয়ম অনুযায়ী জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ তাকে বহিষ্কার করতে পারেন না। তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা কেন্দ্রীয় কমিটি বরাবর জানাতে পারে। আর শোকজ না করেই কিভাবে সাময়িক বহিষ্কার করা হলো তাও জানা নেই তার। তাছাড়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্য নয় বলে দাবি করেন তিনি।

নওগাঁয় বিএনপির দুই নেতা সাময়িক বহিষ্কার

আপডেট সময় : ০৩:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫