ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় ফেন্সিডিল সহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ১১:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ৮২ বার পঠিত

নওগাঁয় ফেন্সিডিল সহ শ্রীমতী অর্চনা প্রসাদ (৫০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।শনিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিবি।

অর্চনা প্রসাদ নওগাঁ জেলা সদর উপজেলার চকদেব নুনিয়া পাড়া মহল্লার বাসিন্দা মৃত লিপু প্রসাদের স্ত্রী।

এ ব্যাপারে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান,আটককৃত নারী অর্চনা প্রসাদ দীর্ঘদিন যাবত মাদক কারবারীর সাথে জড়িত।
তিনি নিজেই তার বাসা থেকে মাদক বিক্রি করেন।

এর আগেও নওগাঁ সদর থানায় তার নামে ৫টি মাদক মামলা হয়েছিল। এরিমাঝে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে তার বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ৩২ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

অফিসার ইনচার্জ আরো জানান, আটকের পর তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নওগাঁয় ফেন্সিডিল সহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ

আপডেট সময় : ১১:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫