ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় পৃথক নির্বাচন ব্যবস্থা ও সারাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধন

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ:
  • আপডেট সময় : ০২:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১৬৫ বার পঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ’সহ সর্বক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন, পৃথক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন ও সারাদেশে হিন্দু নির্যতনের প্রতিবাদে নওগাঁ জেলা জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ই জুলাই ) সকাল ১০ টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে মহাজোটের নওগাঁ জেলার সাধারণ সম্পাদক সুবীর দাস বলেন, স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় দেশীয় ও বৈদেশিক রাজনীতির গ্যাঁড়াকলে পিষ্ট। মাইনরিটি কার্ড এখন রাজনৈতিক দলগুলোর ট্রামকার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখনও সময় আছে। সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের বিষয়টি আমলে নিতে পারেন। হিন্দুরা সর্বশেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে। বর্তমান সরকার যদি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের দাবি জাতীয় সংসদ, স্থানীয় সরকারসহ সব ক্ষেত্রে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচন ব্যবস্থা মেনে না নেয় তাহলে হিন্দু সম্প্রদায় কোনও নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং ভোট কেন্দ্রে যাবে না। অন্যকে ক্ষমতায় বসানোর হাতিয়ার হওয়ার জন্য এবং শুধু শুধু মারধর খাওয়া আর বাড়িঘর ছেড়ে পালানোর জন্য হিন্দু সম্প্রদায় আগামী কোনও নির্বাচনে ভোট কেন্দ্রে যাবে না।সারাদেশে হিন্দুদের উপর নির্যাতন,হত্যা,ধর্ষন সহ মন্দির ভাঙচুর, জমি দখল সহ সবকিছু অবিলম্বে বন্ধ করতে হবে এবং প্রশাসনক যেন এগুলো কঠর ভাবে দমন করে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর নওগাঁ জেলার সহ-সভাপতি দিপু সাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শয়ন কুমার অভি, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর পাল,সদস্য দীপঙ্কর দীপ, তন্ময় পাল,ছাত্র মহাজোটের পরিতোষ কুমার, বিশাল সহ প্রমুখ।

ট্যাগস :

নওগাঁয় পৃথক নির্বাচন ব্যবস্থা ও সারাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধন

আপডেট সময় : ০২:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫